নতুন নতুন প্রযুক্তি পণ্য নিয়ে আসছে গুগল
নতুন নতুন প্রযুক্তি পণ্য নিয়ে আসছে গুগল। এবার আমেরিকান জিন্স ব্র্যান্ড লেভি স্ট্রসের সাথে যুক্ত হয়ে কাপড় তৈরি করার পরিকল্পনা করছে এই টেক জায়ান্ট। টাচ স্ক্রিন কন্ট্রোল ক্যাপাবিলিটি সহ উভেন ফেব্রিক কাপড় তৈরির পরিকল্পনা করছে তারা।
সানফ্রানসিসকোতে বার্ষিক ডেভেলপার্স কনফারেন্সে প্রোজেক্ট ‘জ্যাকওয়ার্ড’ নামে নতুন এই পণ্যটি উন্মোচন করেছে তারা। একধরনের লুম কাপড়ের উদ্ভাবক ফরাসীর নামানুসারে প্রোজেক্টটির নামকরণ করা হয়। অ্যাডভান্সড টেকনোলজি এন্ড প্রজেক্টস (এটিএপি) এর অধীনে ছোট দলের কাছে দায়িত্বটি অর্পণ করা হয়। গুগলের তথ্য মতে নতুন রকমের টেক্সটাইল দিয়ে তৈরি করা হবে এই প্রোজেক্টটি।
এই সুতা এমনভাবে ব্যবহার করা হবে যাতে চাইলে এটি সহজেই চোখে পড়বে বা চোখের আড়ালে থাকবে। পোশাক তৈরির বিষয়টি নির্ভর করবে নকশাকারীর ওপর। পুরো পোশাকে বা নির্দিষ্ট অংশে এই সুতা ব্যবহার করা যেতে পারে। এটি সহজে ভাঁজ করা বা কাপড় হিসেবে পানি দিয়ে ধোয়াও যাবে। এটা সাধারণ কাপড়ের মতোই।
যেকোনো ধরণের কাপড়, কার্পেটে কম্পিউটার টাচ প্যাডের মত উভেন দিয়ে তৈরি করা হবে এই কাপড়।এতে বোতামের চেয়েও ছোট একটা সার্কিট যুক্ত করা হয়েছে। এর ফলে ব্রাশের সাহায্যে ফোন কল কিংবা এসএমএস পাঠানো যাবে।
মোবাইল ডিভাইস কিংবা অন্য যেকোনো ডাটা পাঠানো যাবে কাপড়ে থাকা তারহীন প্রযুক্তির মাধ্যমে।
খুব সম্ভবত লিভাইস এই স্প্রিং ২০১৭ তেl Levi's® Commuter™ জ্যাকেট বের করবে।
#তথ্য_কার্টেসি : মায়েদ রহমান


No comments